3550 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَهَرٍ مِنْ مَاءٍ السَّمَاءِ، وَهُوَ عَلَى بَغْلَةٍ لَهُ، وَالنَّاسُ صِيَامٌ، فَقَالَ: «اشْرَبُوا»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَقَالَ: «اشْرَبُوا، فَإِنِّي رَاكِبٌ وَإِنِّي أَيَسَرُكُمْ، وَأَنْتُمْ مُشَاةٌ»، فَجَعَلُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَحَوَّلَ وَرِكَهُ فَشَرِبَ وَشَرِبَ النَّاسُ «
رقم طبعة با وزير = (3542)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق على «صحيح ابن خزيمة»» (3/ 256 / 2022). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ সাঈদ খুদরী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আসমানের পানির জলাধারের নিকট তাঁর খচ্চরের উপর ছিলেন, আর লোকজন সিয়ামরত অবস্থায় ছিলেন, তখন তিনি আমাদেরকে বলেন, “তোমরা পানি পান করো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। তিনি আবারো বলেন, “তোমরা পানি পান করো, কেননা নিশ্চয়ই আমি বাহনে আরোহী অবস্থায় আছি। আমি তোমাদের চেয়ে সহজ অবস্থায় আছি। আর তোমরা পদব্রজ অবস্থায় রয়েছো।” তখন লোকজন তাঁর দিকে তাকাতে লাগলেন। অতঃপর তিনি ঘুরে বসেন এবং পানি পান করেন। অতঃপর লোকজনও পানি করে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/২১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)

সহীহ ইবনু হিব্বান (3550)