3551 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ، وَأَنَّهُ صَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، قَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3543) [ص:320] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: سَمَّاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعُصَاةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِالْإِفْطَارِ فِي السَّفَرِ لِيَقْوَوْا بِهِ، لَا أَنَّهُمْ عُصَاةٌ بِصَوْمِهِمْ فِي السَّفَرِ، إِذِ الصَّوْمُ وَالْإِفْطَارُ فِي السَّفَرِ جَمِيعًا طَلْقٌ مُبَاحٌتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (3541). تنبيه!! رقم (3541) = (3549) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। এসময় তিনি সিয়ামরত অবস্থায় ছিলেন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান!”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের শক্তিশালী থাকার নিমিত্বে সফরে তাদেরকে যে সিয়াম ভঙ্গ করার আদেশ দিয়েছিলেন, তা পালন না করার কারণে তাদেরকে ‘অবাধ্য’ হিসেবে অভিহিত করেছেন। এটা উদ্দেশ্য নয় যে, সফরে তাদের সিয়াম রাখার কারণে তাদেরকে অবাধ্য বলেছেন। কেননা সফরে সিয়াম রাখা ও না রাখা উভয়টিই সাধারণত বৈধ।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)

সহীহ ইবনু হিব্বান (3551)