3549 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ، حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، وَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ، فَرَفَعَهُ حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ، فَقَالَ: «أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ»
رقم طبعة با وزير = (3541) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُولَئِكَ الْعُصَاةُ»، إِنَّمَا أَطْلَقَ عَلَيْهِمْ هَذِهِ اللَّفْظَةَ بِتَرْكِهِمُ الْأَمْرَ الَّذِي أَمَرَهُمْ بِهِ، وَهُوَ الْإِفْطَارُ، لَا أَنَّهُمْ صَارُوا عُصَاةً بِصَوْمِهِمْ فِي السَّفَرِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (4/ 57): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হন। অতঃপর যখন তিনি কুরাউল গামীম নামক জায়গায় যান এবং লোকজন সিয়াম রাখেন। তারপর তিনি একটি পানির পাত্র আনতে বলেন। অতঃপর তিনি সেটাকে উঁচু করেন, যাতে লোকজন তা দেখতে পায়। তারপর তিনি তা পান করেন। তারপর তাঁকে জানানো হয় যে, কিছু লোক এখনোও সিয়াম অব্যাহত রেখেছেন। তখন তিনি বলেন, “ওরা নাফরমান, ওরা নাফরমান।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্ক্তব্য “ওরা নাফরমান” তাদের প্রতি প্রদত্ত নির্দেশ অমান্য করার কারণে তাদের ব্যাপারে এই ধরণের সাধারণ বাক্য ব্যবহার করেছেন। নির্দেশটি ছিল সিয়াম ভঙ্গ করার। এটা নয় যে, সফরে সিয়াম রাখার কারণে তারা অবাধ্য হয়েছেন।”
[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০১৯; সহীহ মুসলিম: ১১১৪; মুসনাদ ইমাম শাফেঈ: ১/২৭০; হুমাইদী: ১২৮৯; তিরমিযী: ৭১০; সুনান বাইহাকী: ৪/২৪১; নাসাঈ: ৪/১৭৭; তাহাবী: ২/৬৫; আত তায়ালিসী: ১৬৬৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৫৭)

সহীহ ইবনু হিব্বান (3549)