3524 - أَخْبَرَنَا حَامِدُ بْنُ مُحَمَّدِ بْنِ شُعَيْبٍ الْبَلْخِيُّ، بِبَغْدَادَ، قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَلَكَتُ، فَقَالَ: «وَمَا شَأْنُكَ»؟، قَالَ: وَقَعَتُ عَلَى امْرَأَتِي، قَالَ: «فَهَلْ تَجِدُ مَا تُعْتِقُ بِهِ رَقَبَةً»؟، قَالَ: لَا، قَالَ: «أَتَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟ »، قَالَ: لَا، قَالَ: «أَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا؟ »، قَالَ: لَا، قَالَ: «اجْلِسْ»، فَأُتِيَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، وَهُوَ الْمِكْتَلُ الضَّخْمُ، قَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ عَلَى سِتِّينَ مِسْكِينًا»، قَالَ: مَا بَيْنَ لَابَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنَّا، قَالَ: فَضَحِكَ [ص:294] رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، قَالَ: «خُذْهُ وَأَطْعِمْهُ عِيَالَكَ»
رقم طبعة با وزير = (3515)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2068)، «الإرواء» -أيضا-: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন, “আমি ধ্বংস হয়ে গেছি।”তখন তিনি বলেন, “তোমার কী হয়েছে? ”সে ব্যক্তি বলেন, “আমি স্ত্রী সহবাস করেছি।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি বিরতিহীনভাবে দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি বলেন, “বসো।” তারপর তাঁর কাছে এক আরাক খেজুর আনা হয়। আরাক হলো বড় ঝুড়ি। তখন তিনি বলেন, “এটা নাও এবং ৬০ জন মিসকিনকে সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “দুই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় (মাদীনায়) আমাদের চেয়ে অভাবী কোন পরিবার নেই।” রাবী বলেন, “এটা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন, “তুমি নিয়ে নাও এবং তোমার পরিবারকে খাওয়াও।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; হুমাইদী: ১০০৮; সহীহুল বুখারী: ৬৭০৯; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯০; তিরমিযী: ৭২৭; ইবনু মাজাহ: ১৬৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৪; তাহাবী: ২/৬১; ইবনুল জারুদ: ৩৮৪; বাগাবী: ১৭৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)

সহীহ ইবনু হিব্বান (3524)