3523 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ بْنِ الْمُبَارَكِ بْنِ الْهَيْثَمِ الْأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَفْطَرَ فِي رَمَضَانَ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُكَفِّرَ بِعِتْقِ رَقَبَةٍ، أَوْ صِيَامِ شَهْرَيْنِ، أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا، قَالَ: لَا أَجِدُ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقِ تَمْرٍ، فَقَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَجِدُ أَحَدًا أَحْوَجَ مِنِّي، فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ، ثُمَّ قَالَ: «كُلْهُ»
رقم طبعة با وزير = (3514) [ص:292] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَمْ يَقُلْ أَحَدٌ فِي هَذَا الْخَبَرِ، عَنِ الزُهْرِيِّ: «أَوْ صِيَامِ شَهْرَيْنِ، أَوْ إِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا»، إِلَّا مَالِكٌ وَابْنُ جُرَيْجٍ، [ص:293] وَقَوْلُ الرَّجُلِ: أَفْطَرْتُ، أَيْ: وَاقَعْتُ، ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَمَرَ الْمُجَامِعَ فِي شَهْرِ الصَّوْمِ بِصِيَامِ شَهْرَيْنِ عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الرَّقَبَةِ، وَبِإِطْعَامِ سِتِّينَ مِسْكِينًا عِنْدَ عَدَمِ الْقُدْرَةِ عَلَى الصَّوْمِ، لَا أَنَّهُ يُخَيَّرُ بَيْنَ هَذِهِ الْأَشْيَاءِ الثَّلَاثَةِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2071)، «الإرواء» (4/ 88 - 89): م، لكن قوله: «أو» في الكفارة شاذ، والمحفوظ كما في الرواية الآتية. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রমযান মাসে সিয়াম ভেঙ্গে ফেলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে একটি দাস মুক্ত করতে অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর নির্দেশ দেন। তখন সেই ব্যক্তি বলেন, “আমার তো সামর্থ নেই।” তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আনা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “এগুলো নাও এবং সাদাকাহ করো।” সেই ব্যক্তি বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার চেয়ে অভাবী আর কাউকে আমি পাই না।” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হেঁসে দেন এমনকি তাঁর দাত প্রকাশ পায়। তারপর তিনি বলেন, “এগুলো খেয়ে নাও।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “ইমাম যুহরী রহিমাহুল্লাহ থেকে এই হাদীসটি বর্ণনায় “অথবা দুই মাস সিয়াম রাখতে অথবা ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়ানোর” কথা মালিক ও ইবনু জুরাইজ ছাড়া আর কেউ বর্ণনা করেননি।” আর কোন ব্যক্তির কথা أَفْطَرْتُ এর অর্থ আমি স্ত্রী সহবাস করেছি।”







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২৯৬; ইমাম শাফেঈ: ১/২৬০; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৪৫৭; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯২; দারেমী: ২/১১; তাহাবী: ২/৬০; সহীহুল বুখারী: ৫৩৬৮; মুসনাদ আহমাদ: ২/২০৮; সুনান বাইহাকী: ৪/২২৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৫; দারাকুতনী: ২/১৯০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)

সহীহ ইবনু হিব্বান (3523)