3525 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ أَنَّهُ [ص:295] وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَقَالَ: «هَلْ تَجِدُ رَقَبَةً؟ »، قَالَ: لَا، قَالَ: «هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ؟ » قَالَ: لَا، قَالَ: «تُطْعِمُ سِتِّينَ مِسْكِينًا؟ »، قَالَ: لَا أَجِدُ، فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمْرًا، وَأَمَرَهُ أَنْ يَتَصَدَّقَ بِهِ، قَالَ: فَذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجَتَهُ، فَأَمَرَهُ أَنْ يَأْخُذَهُ هُوَ
رقم طبعة با وزير = (3516)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলেন যে, তিনি রমযানে স্ত্রী সহবাস করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে?” সে ব্যক্তি জবাবে বলেন, “জ্বী, না।” তিনি আবার জিজ্ঞেস করেন, “তুমি কি (বিরতিহীনভাবে) দুই মাস সিয়াম রাখতে পারবে?” সে ব্যক্তি জবাব দেন, “জ্বী, না।” তখন তিনি তাকে কিছু খেজুর দেন এবং সেগুলো সাদাকাহ করার নির্দেশ দেন। অতঃপর সেই ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিজের অভাবের কথা বলেন। তখন তিনি তাকে সেগুলো গ্রহণ করার আদেশ করেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৪১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/১০৬; হুমাইদী: ১০০৮; সহীহুল বুখারী: ৬৭০৯; সহীহ মুসলিম: ১১১১; আবূ দাঊদ: ২৩৯০; তিরমিযী: ৭২৭; ইবনু মাজাহ: ১৬৭১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৪৪; তাহাবী: ২/৬১; ইবনুল জারুদ: ৩৮৪; বাগাবী: ১৭৫২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪/৮৮-৮৯)

সহীহ ইবনু হিব্বান (3525)