350 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، [ص:63] عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَدِّدُوا وَقَارِبُوا، وَلَا يُنْجِي أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ» قُلْنَا: وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ». [1: 67]
رقم طبعة با وزير = (351)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2602): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، إبراهيم بن الحجاج السامي، ثقة، روى له النسائي، ومن فوقه على شرطهما.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা মধ্যমপন্থা অবলম্বন করবে এবং মধ্যমপন্থার কাছাকাছি থাকবে। তোমাদের কাউকেই তার আমল তাকে পরিত্রান দিতে পারবে না।” আমরা বললাম: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনাকেও না?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “না, আমাকেও আমার আমল পরিত্রান দিবে না। তবে মহান আল্লাহ আমাকে স্বীয় রহমত দ্বারা ঢেকে নিবেন।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৭; সহীহ মুসলিম: ২৮১৭। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৬০২)

সহীহ ইবনু হিব্বান (350)