351 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ: سَمِعْتُ مَعْنَ بْنَ مُحَمَّدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ أَبِي سَعِيدٍ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ هَذَا الدِّينَ يُسْرٌ وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا [ص:64] وَأَبْشِرُوا وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوَاحِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ». [1: 67]
رقم طبعة با وزير = (352)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «المشكاة» (1246/ التحقيق الثاني): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري، أحمد بن المقدام من رجال البخاري، ومن فوقه من رجال الشيخين.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই এই দ্বীন সহজ। যে কোন ব্যক্তি তাতে কঠোরতা অবলম্বন করবে, দ্বীন তার উপর বিজয়ী হবে। অতএব তোমরা মধ্যমপন্থা অবলম্বন করো, মধ্যমপন্থার কাছাকাছি থাকো। শুভ সংবাদ গ্রহণ করো আর সকাল, বিকাল ও রাতের কিছু অংশে (আমলের মাধ্যমে) সাহায্য চাও।”[1]



[1] সহীহ আল বুখারী: ৩৯; নাসাঈ: ৮/১২১; সুনান বাইহাকী: ৩/১৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মিশকাত: ১২৪৬)

সহীহ ইবনু হিব্বান (351)