349 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لِكُلِّ عَمَلٍ شِرَّةٌ، وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةٌ، فَإِنْ كَانَ صَاحِبُهَا سَادًّا وَقَارِبًا، فَارْجُوهُ، وَإِنْ أُشِيرَ إِلَيْهِ بِالْأَصَابِعِ، فَلَا تَعُدُّوهُ». [3: 66]
رقم طبعة با وزير = (350)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «الصحيحة» (2850)، «التعليق الرغيب» (1/ 46). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “প্রতিটি আমলের উদ্দীপনা থাকে আর প্রত্যেক উদ্দীপনার নিরুদ্যমতা থাকে। যদি আমলকারী মধ্যমপন্থী হন, মধ্যমপন্থার কাছাকাছি থাকতে সচেষ্ট হন, তাহলে তার ব্যাপারে তোমরা আশাবাদী থাকবে। আর যদি তার দিকে আঙ্গুলি নির্দেশ করা হয়, তাহলে তাকে কোন কিছুতে গণ্য করবে না।”[1]



[1] তিরমিযী: ২৪৫৩; তাহাবী, শারহু মুশকিলুল আসার: ২/৮৯। হাদীসটির সানাদকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মজবুত বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৫০)

সহীহ ইবনু হিব্বান (349)