3419 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي السَّرِيِّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْفَقَ [ص:208] زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دُعِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ، وَلِلْجَنَّةِ أَبْوَابٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ أَبْوَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ أَبْوَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ أَبْوَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ»، فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، مَا عَلَى أَحَدٍ مِنْ ضَرُورَةٍ مِنْ أَيِّهَا دُعِيَ، فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْهَا كُلِّهَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»
رقم طبعة با وزير = (3410) قَالَ أَبُو حَاتِمٍ: «عَسَى» مِنَ اللَّهِ وَاجِبٌ وَأَرْجُو مِنَ النَّبِيِّ حَقٌّتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: حديث صحيح
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন কিছু এক জোড়া ব্যয় করবে, জান্নাতের দরজাসমূহ থেকে তাকে ডাকা হবে: হে আল্লাহর বান্দা, এটি উত্তম।” কাজেই যারা সালাত আদায়কারী হবে, তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, যারা মুজাহিদ হবে, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যারা সাদাকাকারী হবে,তাদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে, যারা সিয়াম পালনকারী হবে, তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে।” তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কাউকে তো সব দরজা থেকে ডাকার কোন প্রয়োজন নেই। এমন কি কেউ থাকবে, যাকে সব দরজা থেকে ডাকা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ডাকা হবে। আর আমি আশাবাদী যে, আপনি তাদের একজন হবেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আরবি عَسَى (সম্ভবত) শব্দটি আল্লাহর ক্ষেত্রে অনিবার্য অর্থ প্রদান করে। আর أرجو (আমি আশাবাদী) শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে হক বা অনিবার্য সত্য অর্থে ব্যবহৃত হয়।”







[1] বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ১৬৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ২/২৪; তিরমিযী: ৩৬৭৪; নাসাঈ: ৪/১৬৮; সহীহ আল বুখারী: ৩৬৬৬; সুনানু বাইহকী: ৯/১৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৮৯।)

সহীহ ইবনু হিব্বান (3419)