3418 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ الرَّاهِبُ، بِحِمْصَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، [ص:207] أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ مِنْ شَيْءٍ مِنَ الْأَشْيَاءِ فِي سَبِيلِ اللَّهِ دُعِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ: يَا عَبْدَ اللَّهِ، هَذَا خَيْرٌ، وَلِلْجَنَّةِ أَبْوَابٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ» قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، مَا عَلَى أَحَدٍ يُدْعَى مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ، هَلْ يُدْعَى مِنْهَا كُلُّ أَحَدٍ يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»
رقم طبعة با وزير = (3409)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (308). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (3409)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (308). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবু হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন কিছু এক জোড়া ব্যয় করবে, জান্নাতের দরজাসমূহ থেকে তাকে ডাকা হবে: হে আল্লাহর বান্দা, এটি উত্তম।” কাজেই যারা সালাত আদায়কারী হবে, তাদেরকে সালাতের দরজা থেকে ডাকা হবে, যারা মুজাহিদ হবে, তাদেরকে জিহাদের দরজা থেকে ডাকা হবে, যারা সাদাকাকারী হবে,তাদেরকে সাদাকার দরজা থেকে ডাকা হবে, যারা সিয়াম পালনকারী হবে, তাদেরকে রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে।” তখন আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “কাউকে তো সব দরজা থেকে ডাকার কোন প্রয়োজন নেই। এমন কি কেউ থাকবে, যাকে সব দরজা থেকে ডাকা হবে?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “হ্যাঁ, ডাকা হবে। আর আমি আশাবাদী যে, আপনি তাদের একজন হবেন।”[1]
[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ১৬৩৫; মুয়াত্তা ইমাম মালিক: ২/২৪; তিরমিযী: ৩৬৭৪; নাসাঈ: ৪/১৬৮; সহীহ আল বুখারী: ৩৬৬৬; সুনানু বাইহকী: ৯/১৭১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ২৮৮৯।)

সহীহ ইবনু হিব্বান (3418)