3420 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ: الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ، لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ، يُقَالُ: أَيْنَ الصَّائِمُونَ، فَيَقُومُونَ فَيَدْخُلُونَ مِنْهُ، فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ»
رقم طبعة با وزير = (3411)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 95 - 60). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط البخاري
সাহল বিন সা‘দ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে, সেটার নাম রাইয়ান। কিয়ামতের দিন এখান দিয়ে সিয়াম পালনকারীগণ প্রবেশ করবে। অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেটি বন্ধ করে দেওয়া হবে। অতঃপর সেখান দিয়ে আর কেউ প্রবেশ করবে না।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৫-৬; সহীহুল বুখারী: ১৮৯৬; সহীহ মুসলিম: ১১৫২; নাসাঈ: ৪/১৬৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯০২; বাগাবী: ১৭০৯; সুনানবাইহাকী: ৪/৩০৫; তিরমিযী: ৭৬৫; ইবনু মাজাহ: ১৬৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারীর শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৯-৬০)

সহীহ ইবনু হিব্বান (3420)