3413 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، وَالْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ، قَالَا: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، قَالَ: حَدَّثَنَا الْأَحْوَصُ بْنُ جَوَّابٍ، قَالَ: حَدَّثَنَا سُعَيْرُ بْنُ الْخِمْسِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ اللَّهُ خَيْرًا، فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ»
رقم طبعة با وزير = (3404)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق» -أيضا- (2/ 55). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
উসামাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার জন্য ভালো কিছু করা হয়, অতঃপর সেই ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারীর জন্য এই বলে দুআ করে, جَزَاكَ الله خيراً (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন), তবে সে পরিপূর্ণভাবে তার প্রশংসা করলো।”[1]







[1] তিরমিযী: ২০৩৫; ইবনুস সুন্নী: ২৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৯/৭০; বাযযার: ১৯৪৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৫৫)

সহীহ ইবনু হিব্বান (3413)