3412 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ زُهَيْرٍ أَبُو يَعْلَى، بِالْأُبُلَّةِ، قَالَ: حَدَّثَنَا سَلْمُ بْنُ جُنَادَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، [ص:202] عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي رَأَيْتُ فُلَانًا يَدْعُو وَيَذْكُرُ خَيْرًا، وَيَذْكُرُ أَنَّكَ أَعْطَيْتَهُ دِينَارَيْنِ، قَالَ: «لَكِنْ فُلَانٌ أَعْطَيْتُهُ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا، فَمَا أَثْنَى وَلَا قَالَ خَيْرًا»
رقم طبعة با وزير = (3403)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 8 و 15). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
رقم طبعة با وزير = (3403)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 8 و 15). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, “আমি এক ব্যক্তিকে দেখলাম, সে দুআ করছে এবং ভালো কথা বলছে। সে আরো বলছে যে, আপনি তাকে দুই দীনার প্রদান করেছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কিন্তু আমি তো ওমুক ব্যক্তিকে এই এই দিয়েছি। কিন্তু সে তার কোন প্রশংসা করলো না, ভালো কোন কিছুও বললো না!”[1]
[1] মুসনাদ আহমাদ: ৩/৪; বাযযার: ৯২৫; হাকিম: ১/৪৬; আবূ ইয়ালা: ১৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮, ১৫)

সহীহ ইবনু হিব্বান (3412)