3414 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَأَيْتُ فُلَانًا يَشْكُرُ، ذَكَرَ أَنَّكَ أَعْطَيْتَهُ دِينَارَيْنِ، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكِنَّ فُلَانًا قَدْ أَعْطَيْتُهُ مَا بَيْنَ الْعَشَرَةِ إِلَى الْمِئَةِ، فَمَا يَشْكُرُهُ وَلَا يَقُولُهُ، إِنَّ أَحَدَكُمْ لَيَخْرُجُ مِنْ عِنْدِي لِحَاجَتِهِ مُتَأَبِّطَهَا، وَمَا هِيَ إِلَّا النَّارُ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَ تُعْطِهِمْ؟، قَالَ: «يَأْبَوْنَ إِلَّا أَنْ يَسْأَلُونِي، وَيَأْبَى اللَّهُ لِيَ الْبُخْلَ»
رقم طبعة با وزير = (3405)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «التعليق الرغيب» (2/ 8). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي
উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গমন করেন, অতঃপর বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, আমি ওমুক ব্যক্তিকে দেখলাম, সে শুকরিয়া আদায় করছে এবং বলছে যে, আপনি তাকে দুই দীনার প্রদান করেছেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কিন্তু আমি তো ওমুক ব্যক্তিকে ১০ থেকে ১০০ দিরহাম প্রদান করেছি, কিন্তু সে তার কোন কৃতজ্ঞতা প্রকাশ করেনি এবং এই কথা বলেওনি। নিশ্চয়ই তোমাদের মাঝে কোন কোন ব্যক্তি আমার কাছ থেকে তার প্রয়োজনীয় বগলে করে নিয়ে যায়, অথচ সেটা জাহান্নামের আগুন ছাড়া কিছুই নয়।” রাবী বলেন, “আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তবে কেন আপনি তাদেরকে প্রদান করেন?” জবাবে তিনি বলেন, “তারা আমার কাছে চাইতেই থাকে, অপরদিকে আল্লাহ আমার জন্য কৃপণতা বারণ করে দিয়েছেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৪; বাযযার: ৯২৫; হাকিম: ১/৪৬; আবূ ইয়ালা: ১৩২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ শক্তিশালী বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ২/৮, ১৫)

সহীহ ইবনু হিব্বান (3414)