3411 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: جَاءَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ، فَأَطْعَمْنَاهُمْ رُطَبًا، وَسَقَيْنَاهُمْ مِنَ الْمَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ»
رقم طبعة با وزير = (3402)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الروض النضير» (1/ 403). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর ও উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা আসেন। অতঃপর আমরা তাঁদের তাজা খেজুর খাওয়াই ও পানি পান করাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “এটা সেই নিআমতের অন্তর্ভু্ক্ত, যা সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে!”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩৩৮; নাসাঈ: ৬/২৪৬; দুররুল মানসূর: ৮/৬০৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আর রওয: ১/৪০৩)

সহীহ ইবনু হিব্বান (3411)