337 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ قَحْطَبَةَ بِفَمِ الصِّلْحِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا عَنْ أَمْرِنَا كَأَنَّا نَنْظُرُ إِلَيْهِ، أَبِمَا جَرَتْ بِهِ الْأَقْلَامُ وَثَبَتَتْ بِهِ الْمَقَادِيرُ، أَوْ بِمَا يُسْتَأْنَفُ؟، قَالَ: «لَا، بَلْ بِمَا جَرَتْ بِهِ الْأَقْلَامُ وَثَبَتَتْ بِهِ الْمَقَادِيرُ»، قَالَ: فَفِيمَ الْعَمَلُ إِذًا؟، قَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ» قَالَ سُرَاقَةُ: فَلَا أَكُونُ أَبَدًا أَشَدَّ اجْتِهَادًا فِي الْعَمَلِ مِنِّي الْآنَ.
رقم طبعة با وزير = (338)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ظلال الجنة» (165 - 167). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم، رجاله ثقات.
৩৩৮. সুরাকাহ বিন জু‘শুম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাদেরকে আমাদের কর্ম সম্পর্কে বলুন, এটি কি কলম যা লিপিবদ্ধ করেছে এবং ভাগ্যে স্থির করা হয়েছে, সেই অনুপাতেই হয়, নাকি নতুন করে হয়? ”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: না, বরং এটি কলম যা লিপিবদ্ধ করেছে এবং ভাগ্যে স্থির করা হয়েছে, সেই অনুপাতেই হয়।” তখন সাহাবী বলেন: “ তাহলে আমরা আমল করি কিসের জন্য?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা আমল করতে থাকবে। কেননা প্রত্যেককেই (যে জন্য সৃষ্টি করা হয়েছে তা) সহজ করে দেওয়া হবে।” সুরাকাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: “আজ থেকে আমি আমলের ক্ষেত্রে সর্বাধিক সচেষ্ট থাকবো।”[1]



[1] মুসনাদ আহমাদ: ৩/২৯২; সহীহ মুসলিম: ২৬৪৮; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ১৬৫, ১৬৭)

সহীহ ইবনু হিব্বান (337)