338 - أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ سُلَيْمَانَ الْمُعَدِّلُ بِالْفُسْطَاطِ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ قَتَادَةَ السُّلَمِيُّ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «خَلَقَ اللَّهُ آدَمَ، ثُمَّ أَخَذَ الْخَلْقَ مِنْ ظَهْرِهِ، فقَالَ: هَؤُلَاءِ فِي الْجَنَّةِ وَلَا أُبَالِي، وَهَؤُلَاءِ فِي النَّارِ وَلَا أُبَالِي»، قَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، فَعَلَى مَاذَا نَعْمَلُ؟، قَالَ: «عَلَى مَوَاقِعِ الْقَدَرِ». [3: 30]
رقم طبعة با وزير = (339)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (48). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، الحارث بن مسكين ثقة روى له أبو داود والنسائي، ومن فوقه من رجال الصحيح غير راشد بن سعد، فقد روى له أصحاب السُّنن، وهو ثقة.

৩৩৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী আব্দুর রহমান বিন কাতাদাহ আস সুলামী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন: “আল্লাহ আদম সৃষ্টি করে তারপর তাঁর পৃষ্ঠদেশ থেকে সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন এবং বলেছেন: “এরা জান্নাতে যাবে। এতে আমি মোটেও পরোওয়া করি না। আর এরা জাহান্নামে যাবে। এতেও আমি পরোওয়া করি না।” তখন একজন ব্যক্তি বললেন: “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাহলে আমরা কোন ভিত্তির উপর আমল করি?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তাকদীরের ফায়সালার ভিত্তির উপর।”[1]
[1] হাকিম: ১/৩১; মুসনাদ আহমাদ: ৪/১৮৬; মাযমা‘উয যাওয়াইদ: ৭/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৮)
[1] হাকিম: ১/৩১; মুসনাদ আহমাদ: ৪/১৮৬; মাযমা‘উয যাওয়াইদ: ৭/১৮৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৪৮)
সহীহ ইবনু হিব্বান (338)