336 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ بِبَيْتِ الْمَقْدِسِ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ أَنَّهُ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَعْمَلُ لِأَمْرٍ قَدْ فُرِغَ مِنْهُ، أَمْ لِأَمْرٍ نَأْتَنِفُهُ؟، قَالَ: «لِأَمْرٍ قَدْ فُرِغَ مِنْهُ»، قَالَ: فَفِيمَ الْعَمَلُ إِذًا؟، فقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ عَامِلٍ مُيَسَّرٌ لِعَمَلِهِ». [3: 65]
رقم طبعة با وزير = (337)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - عن جابر: أن سراقة قال ... انظر الذي بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم.
رقم طبعة با وزير = (337)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - عن جابر: أن سراقة قال ... انظر الذي بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده على شرط مسلم.
৩৩৭. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি আমল করি এমন বিষয়ের জন্য যার ফায়সালা আগেই করা হয়েছে নাকি আমরা আমল করি এমন বিষয়ের জন্য যা নতুন ভাবে সৃষ্টি হয়?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “বরং এমন বিষয়ের জন্য যার ফায়সালা আগেই করা হয়েছে।” তখন সাহাবী বলেন: “তাহলে আমরা আমল করি কিসের জন্য?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “প্রত্যেক আমলকারীকে তার আমল সহজ করে দেওয়া হবে।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ১৬৫, ১৬৭)
[1] সহীহ মুসলিম: ২৬৪৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (যিলালুল জান্নাহ: ১৬৫, ১৬৭)
সহীহ ইবনু হিব্বান (336)