3000 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَرْوَانَ الْعُثْمَانِيُّ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ، إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ خَيْرًا، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ»
رقم طبعة با وزير = (2989)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। হয়তো সে সৎকর্মশীল, অতঃপর হয়তো তার কল্যাণ আরো বৃদ্ধি পাবে অথবা সে মন্দ কর্মসম্পাদনকারী, অতঃপর হয়তো সে আল্লাহকে সন্তুষ্ট করবে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/২৬৩; নাসাঈ: ৪/২; তিরমিযী: ২৪০৩; বাগাবী: ১৪৪৫; সহীহুল বুখারী: ৫৬৭৩; দারেমী: ২/৭০৯; সুনান বাইহাকী: ৩/৩৭৭। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ২৯৮৯)

সহীহ ইবনু হিব্বান (3000)