2999 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ: أَتَيْنَا خَبَّابًا، نَعُودُهُ، وَقَدِ اكْتَوَى فِي بَطْنِهِ سَبْعًا، وَقَالَ: «لَوْلَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ، ثُمَّ ذَكَرَ مَنْ مَضَى مِنْ أَصْحَابِهِ، أَنَّهُمْ مَضَوْا لَمْ يَأْكُلُوا مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَإِنَّمَا بَقِينَا بَعْدَهُمْ حَتَّى نِلْنَا مِنَ الدُّنْيَا مَا لَا يَدْرِي أَحَدُنَا مَا يَصْنَعُ بِهِ إِلَّا أَنْ يُنْفِقَهُ فِي التُّرَابِ، وَإِنَّ الْمُسْلِمَ لَيُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ إِلَّا نَفَقَتَهُ [ص:266] فِي التُّرَابِ»
رقم طبعة با وزير = (2988)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2721): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
رقم طبعة با وزير = (2988)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2721): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
কাইস বিন আবূ হাযিম থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা খাব্বাব রাদ্বিয়াল্লাহু আনহুকে অসুস্থতার সময় দেখতে যাই। এসময় তিনি তার পেটে (গরম লোহার) সাতটি দাগ দিয়েছিলেন। তিনি বলেন, “যদি আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন, তবে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম। তারপর তিনি সেসব সাহাবীদের কথা স্মরণ করেন, যারা পূর্বে মারা গিয়েছেন। তারা গত হয়ে গেছেন এমন অবস্থায় যে, তারা তাদের পুণ্যের কোন কিছু ভোগ করে যাননি। আর আমরা তাদের পরে বেঁচে আছি। আমরা দুনিয়ার অনেক কিছুই পেয়েছি। আমরা কেউ জানি না, এর সাথে কী আচরণ করা হবে। তবে যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) যা খরচ করে (সেটার ব্যাপারটি আমাদের জানা আছে)। মুসলিম ব্যক্তির প্রতিটি জিনিসে সাওয়াব দেওয়া হয়, তবে সেটা ব্যতিত যা মানুষ মাটিতে (স্থাপনা তৈরিতে) খরচ করে।”[1]
[1] হুমাইদী: ১৫৪; তাবারানী: ৪/৩৬৩৩; সহীহ মুসলিম: ২৬৮১; মুসনাদ আহমাদ: ৫/১০৯; সহীহুল বুখারী: ৫৬৭২; নাসাঈ: ৪/৪; সুনান বাইহাকী: ৩/৩৭৭; তিরমিযী: ৯৭০; মুসনাদ আশ শিহাব: ১০৪৬; হাকিম: ৩/৩৮৩। হাদীসটিকে শায়খ শু‘আইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২৭২১)

সহীহ ইবনু হিব্বান (2999)