3001 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، [ص:268] عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ نَزَلَ بِهِ، فَإِنْ كَانَ لَابُدَّ مُتَمَنِّيًا، فَلْيَقُلِ: اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي»
رقم طبعة با وزير = (2990)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (683): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط البخاري
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ক্ষতি নেমে আসার কারণে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যু কামনা না করে। যদি অগত্যা মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন বলে, اللهمَّ أَحْيني مَا كَانَتِ الحياةُ خَيْرًا لِي وتَوَفَّني مَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لي (হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, যতদিন বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হবে, আর আমাকে মৃত্যু দান করুন, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর)।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/২৮১; আত তায়ালিসী: ১/১৫২; সহীহ আল বুখারী: ৬৩৫১; সহীহ মুসলিম: ২৬৮০; তিরমিযী: ২৯৭১; নাসাঈ: ৪/৩; আবূ দাঊদ: ৩১০৮; সুনান বাইহাকী: ৩/৩৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৪৪৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আহকামুল জানায়েয: ১২)

সহীহ ইবনু হিব্বান (3001)