2627 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَجَّاجِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُوسٍ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ بَاتَ عِنْدَ خَالَتِهِ مَيْمُونَةَ، «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ»، قَالَ: «فَقُمْتُ فَتَوَضَّأْتُ، ثُمَّ قُمْتُ عَنْ يَسَارِهِ، فَجَرَّنِي حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، قِيَامُهُ فِيهِنَّ سَوَاءٌ»
رقم طبعة با وزير = (2618)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - وهو مختصر الآتي (2627). تنبيه!! رقم (2627) = (2636) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে, তিনি একবার তার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে রাত্রি যাপন করেন। অতঃপর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে যান।” তিনি বলেন, “আমিও উঠে ওযূ করে তারপর তাঁর বাম পাশে গিয়ে দাঁড়াই। তখন তিনি আমাকে টেনে তাঁর ডান পাশে দাঁড় করান। তারপর তিনি ১৩ রাকা‘আত সালাত আদায় করেন।এতে তাঁর কিয়াম (দাঁড়ানো) ছিল প্রত্যেক রাকাতে সমান দীর্ঘ। ”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)

সহীহ ইবনু হিব্বান (2627)