2626 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ: بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ، «فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى فِي تِلْكَ اللَّيْلَةِ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ، فَخَرَجَ، وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» [ص:356] قَالَ عَمْرٌو: حَدَّثْتُ بِهَذَا بُكَيْرَ بْنَ الْأَشَجِّ، فَقَالَ: حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ
رقم طبعة با وزير = (2617)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق، ومضى (3583). تنبيه!! رقم (3583) = (3591) من «طبعة المؤسسة». لكن الحديث غير موجود بالرقم المشار إليه وإنما موجود برقم (2193) الموافق لـ (2196) من طبعة المؤسسة. وسيأتي أيضا برقم (2627) الموافق لـ (2636) من طبعة المؤسسة. - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم

আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি একবার আমার খালা মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহার বাড়িতে রাত্রি যাপন করি। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে ছিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূ করেন তারপর সালাতে দাঁড়িয়ে যান। আমি তাঁর বাম পাশে গিয়ে দাঁড়াই। তখন তিনি আমাকে ধরে তাঁর ডান পাশে রাখেন। ঐ রাতে তিনি ১৩ রাকা‘আত সালাত আদায় করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান, এমনকি তিনি নাক ডাকতে শুরু করেন। আর তিনি যখন ঘুমাতেন নাক ডাকতেন। তারপর মুয়ায্যিন তাঁর কাছে আসলে তিনি বেরিয়ে যান এবং সালাত আদায় করেন কিন্তু ওযূ করেননি।” আমর রহিমাহুল্লাহ বলেন, “আমি হাদীসটি বুকাইর আশাজ্জকে বর্ণনা করলে তিনি বলেন, “কুরাইবও আমাকে হাদীসটি এভাবেই বর্ণনা করেছেন।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১২১-১২২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৭০৮; মুসনাদ আহমাদ: ১/২৪২; সহীহ আল বুখারী: ১৮৩; সহীহ মুসলিম: ৭৬৩; আবূ দাঊদ: ১৩৬৭; নাসাঈ: ৩/২১০-২১১; শামাইলে তিরমিযী: ২৬২; ইবনু মাজাহ: ১৩৬৩; আবূ আওয়ানা: ২/৩১৫-৩১৬; তাবারানী: ১২১৯২; সুনান বাইহাকী: ৩/৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১২৩৭)

সহীহ ইবনু হিব্বান (2626)