2492 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ وَحَبَلٌ مَمْدُودٌ بَيْنَ سَارِيَتَيْنِ، فَقَالَ: «مَا هَذَا؟ » قَالُوا: لِزَيْنَبَ تُصَلِّي، فَإِذَا كَسِلَتْ أَوْ فَتَرَتْ أَمْسَكَتْ بِهِ، قَالَ: «حُلُّوهُ»، ثُمَّ قَالَ: «لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا كَسِلَ أَوْ فَتَرَ فَلْيَقْعُدْ». [1: 78]
رقم طبعة با وزير = (2483)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1185): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، يعقوب الدورقي: هو يعقوب بن إبراهيم بن كثير بن زيد بن أفلح العبدي مولاهم أبو يوسف الدورقي.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মাসজিদে প্রবেশ করে এমন অবস্থায় যে, সে সময় মাসজিদের দুই খুঁটির মাঝে একটি রশি বাঁধা রয়েছে। অতঃপর তিনি বলেন, “এটা কী?” সাহাবীগণ বললেন, “এটি যাইনাব রাদ্বিয়াল্লাহু আনহার, তিনি সালাত আদায় করেন, অতঃপর যখন অলসতা আসে অথবা ক্লান্ত হয়ে যান, তখন তিনি এটি ধরেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এটা খুলে ফেল।” তারপর তিনি বলেন, “তোমাদের প্রত্যেকেই যেন প্রাণবন্ত অবস্থায় সালাত আদায় করে। অতঃপর যখন অলসতা আসবে অথবা ক্লান্ত হয়ে যাবে, তখন সে যেন বসে পড়ে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৮০; মুসনাদ আহমাদ: ৩/১০১; সহীহ মুসলিম: ৭৮৪; আবূ দাঊদ: ১৩১২; নাসাঈ আল কুবরা: ১/২৭০; সহীহ আল বুখারী: ১১৫০; নাসাঈ: ৩/২১৮-২১৯; ইবনু মাজাহ: ১৩৭১; আবূ আওয়ানা: /৯৭-২৯৮; বাগাবী: ৯৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৫)

সহীহ ইবনু হিব্বান (2492)