2493 - حَدَّثَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، [ص:241] عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، فَرَأَى حَبْلًا مَمْدُودًا بَيْنَ سَارِيَتَيْنِ، فَقَالَ: «مَا هَذَا؟ » قَالُوا: فُلَانَةٌ تُصَلِّي فَإِذَا أَعْيَتْ تَعَلَّقَتْ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِتُصَلِّ مَا عَقَلَتْ، فَإِذَا خَشِيَتْ أَنْ تُغْلَبَ فَلْتَنَمْ». [2: 43]
رقم طبعة با وزير = (2484)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب.
আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মাসজিদে প্রবেশ করে দেখতে পান যে, মাসজিদের দুই খুঁটির মাঝে একটি রশি বাঁধা রয়েছে। অতঃপর তিনি বলেন, “এটা কী?” সাহাবীগণ বললেন, “ওমুক মহিলা, তিনি সালাত আদায় করেন, অতঃপর যখন ক্লান্ত হয়ে যান, তখন তিনি (দাঁড়িয়ে থাকতে সহায়ক হওয়ার জন্য) এটিকে ধারণ করেন।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “সে যেন সালাত আদায় করে, যতক্ষন সে বুঝতে পারে। অতঃপর যখন সে পরাভূত হওয়ার আশংকা করবে, তখন সে যেন ঘুমিয়ে যায়।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১১৮০; মুসনাদ আহমাদ: ৩/১০১; সহীহ মুসলিম: ৭৮৪; আবূ দাঊদ: ১৩১২; নাসাঈ আল কুবরা: ১/২৭০; সহীহ আল বুখারী: ১১৫০; নাসাঈ: ৩/২১৮-২১৯; ইবনু মাজাহ: ১৩৭১; আবূ আওয়ানা: /৯৭-২৯৮; বাগাবী: ৯৪২। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১১৮৫)

সহীহ ইবনু হিব্বান (2493)