2491 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى بِالْمَوْصِلِ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً مِنْ حُصُرٍ فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلَاتِهِ أُنَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، قَالَ: فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ صَلَاةِ الْمَرْءِ فِي بَيْتِهِ إِلَّا الْمَكْتُوبَةَ». [1: 2]
رقم طبعة با وزير = (2482)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (1301): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، سالم أبو النضر: هو سالم بن أبي أمية مولى عمر بن عبيد الله التيمي.

যাইদ বিন সাবিত রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযান মাসে (মাসজিদে) চাটাইয়ের একটি কামরা তৈরি করেন। অতঃপর সেখানে তিনি কয়েক রাত সালাত আদায় করেন। তাঁর সালাতের অনুসরণে কিছু সাহাবীও তাঁর সাথে সালাত আদায় করেন। অতঃপর যখন তিনি সেটা জানতে পারলেন, তখন তিনি বসে থাকতে লাগলেন। রাবী বলেন, “অতঃপর তিনি বের হন এবং বলেন, “আমি তোমাদের যে কাজ দেখেছি, তা আমি বুঝতে পেরেছি। হে লোকসকল, তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো। কেননা ফরয সালাত ব্যতিত একজন ব্যক্তির উত্তম সালাত হলো বাড়িতে আদায়কৃত সালাত।”[1]
[1] মুসনাদ আহমাদ: ৫/১৮২; সহীহ আল বুখারী: ৭৩১; সহীহ মুসলিম: ৭৮১; নাসাঈ: ৩/১৯৭-১৯৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১২০৪; সুনান বাইহাকী: ৩/১০৯; আবূ দাঊদ: ১৪৪৭; তিরমিযী: ৪৫০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৩০১)

সহীহ ইবনু হিব্বান (2491)