2490 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا قَضَى أَحَدُكُمُ الصَّلَاةَ فِي مَسْجِدِهِ فَلْيَجْعَلْ لِبَيْتِهِ نَصِيبًا، فَإِنَّ اللَّهَ جَاعِلٌ فِي بَيْتِهِ مِنْ صَلَاتِهِ خَيْرًا». [1: 67]
رقم طبعة با وزير = (2481)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (1392). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبو سفيان: هو طلحة بن نافع الواسطي الإسكاف نزيل مكة، روى له البخاري مقروناً، محمد بن خازم: هو أبو معاوية الضرير.
জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ মাসজিদে সালাত আদায় করে, তখন সে যেন তার বাড়ির জন্য একটা অংশ রেখে দেয়। কেননা বাড়িতে সালাত আদায় করার কারণে মহান আল্লাহ বাড়িতে কল্যাণ দিবেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৩/৩১৬; সহীহ মুসলিম: ৭৭৮; সুনান বাইহাকী: ২/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১২০৬; ইবনু মাজাহ: ১৩৭৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহাহ: ১৩৯২)

সহীহ ইবনু হিব্বান (2490)