2381 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، [ص:143] عَنْ أَبِي الصَّهْبَاءِ، قَالَ: كُنَّا عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَذَكَرْنَا مَا كَانَ يَقْطَعُ الصَّلَاةَ، فَقَالُوا: الْحِمَارُ وَالْمَرْأَةُ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «لَقَدْ جِئْتُ أَنَا وَغُلَامٌ مِنْ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ مُرْتَدِفِينَ عَلَى حِمَارٍ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ فِي أَرْضِ خَلَاءٍ، فَتَرَكْنَا الْحِمَارَ بَيْنَ أَيْدِيهِمْ، ثُمَّ جِئْنَا حَتَّى دَخَلْنَا بَيْنَهُمْ فَمَا بَالَى بِذَلِكَ». [4: 50]
رقم طبعة با وزير = (2374)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (710). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبوالصهباء: هو صهيب البكري مولى ابن عباس.
رقم طبعة با وزير = (2374)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (710). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، أبوالصهباء: هو صهيب البكري مولى ابن عباس.
আবুস সাহবা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে ছিলাম, অতঃপর আমরা আলোচনা করলাম কীসে সালাত নষ্ট করে দেয়, সে সম্পর্কে, তারা বলেন, “সালাত বিনষ্ট করে দেয় গাধা ও নারী।” তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা বলেন, “আমি ও বানূ আব্দুল মুত্তালিব গোত্রের একজন গোলাম গাধার উপর আরোহন করে আসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উন্মুক্ত জায়গায় লোকদের নিয়ে সালাত আদায় করছিলেন। অতঃপর আমরা গাধাকে তাদের সামনে ছেড়ে দিলাম, তারপর আমরা এসে তাদের মাঝে প্রবেশ করলাম। কিন্তু তিনি তাতে কোন ভ্রুক্ষেপ করলেন না।”[1]
[1] আবূ দাঊদ: ৭১৬; তাবারানী: ১২৮৯২; নাসাঈ: ২/৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭১০)

সহীহ ইবনু হিব্বান (2381)