2380 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا نُصَلِّي وَالدَّوَابُّ تَمُرُّ بَيْنَ أَيْدِينَا، فَسَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِثْلُ آخِرَةِ الرَّحْلِ يَكُونُ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ، فَلَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ». [4: 50]
رقم طبعة با وزير = (2373)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن.
তালহা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা সালাত আদায় করতাম, আর চতুষ্পদ প্রাণী আমাদের সামনে অতিক্রম করতো অতঃপর আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি জবাবে বলেন, “হাওদার পিছনের কাষ্ঠ বরাবর কোন কিছু (সুতরা হিসেবে) তোমাদের কারো সামনে রাখা হলে তার সামনে যা কিছু অতিক্রম করুক না কেন তাতে তার কোন ক্ষতি করবে না।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৮০৫; সহীহ মুসলিম: ৪৯৯; ইবনু মাজাহ: ৯৪০; সুনান বাইহাকী: ২/২৬৯; মুসনাদ আহমাদ: ১/১৬১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮৬)

সহীহ ইবনু হিব্বান (2380)