2242 - أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بَحْرِ بْنِ مُعَاذٍ الْبَزَّازُ بِنَسَا، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً فَالْتُبِسَ عَلَيْهِ، فَلَمَّا فَرَغَ قَالَ لِأَبِي: «أَشَهِدْتَ مَعَنَا؟ » قَالَ: نَعَمْ، قَالَ: «[ص:14] فَمَا مَنَعَكَ أَنْ تَفْتَحَهَا عَلَيَّ؟ ». [1: 84]
رقم طبعة با وزير = (2239)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (843). تحقيق الشيخ شعيب الأرناؤوط: رجاله ثقات.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সালাত আদায় করেন। অতঃপর কিরা‘আত পাঠে তাঁর জটিলতার সৃষ্টি হয়। তারপর যখন তিনি সালাত শেষ করেন, তখন তিনি আমার বাবাকে বলেন, “আপনি কি আমাদের সাথে সালাতে উপস্থিত ছিলেন?” জবাবে তিনি বলেন, “জ্বী, হ্যাঁ।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তাহলে কেন আমার কিরা‘আতের জট খুলে দিলেন না?”[1]







[1] তাবারানী আল কাবীর: ১৬১৩২; সুনান বাইহাকী: ৩/২১২; আবূ দাঊদ: ৯০৭; বাগাবী: ৬৬৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে নির্ভরযোগ্য বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪৩)

সহীহ ইবনু হিব্বান (2242)