2243 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ: كُنَّا نُسَلِّمُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَرُدُّ عَلَيْنَا - يَعْنِي فِي الصَّلَاةِ - فَلَمَّا أَنْ جِئْنَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ، سَلَّمْتُ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيَّ، فَأَخَذَنِي مَا قَرُبَ وَ [مَا] بَعُدَ، فَجَلَسْتُ حَتَّى قَضَى الصَّلَاةَ، قُلْتُ لَهُ: إِنَّكَ كُنْتَ تَرُدُّ عَلَيْنَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يُحْدِثُ [مِنْ أَمْرِهِ] مَا شَاءَ، وَقَدْ أَحْدَثَ مِنْ أَمْرِهِ قَضَاءً أَنْ [ص:16] لَا تَكَلَّمُوا فِي الصَّلَاةِ».
رقم طبعة با وزير = (2240)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «الصحيحة» (2870) «صحيح أبي داود» (857). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن من أجل عاصم وهو ابن أبي النجود.
আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা (ইসলামের প্রথম দিকে) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতাম, অতঃপর তিনি আমাদের সালামের জবাব দিতেন। -অর্থাৎ সালাতের মধ্যেই- তারপর যখন আমরা হাবশা থেকে আসলাম, তখন আমি তাঁকে সালাম দেই, কিন্তু তিনি সালামের জবাব দেননি। এতে প্রচন্ড অস্থিরতা ও দুশ্চিন্তা আমাকে পেয়ে বসে, অতঃপর আমি তাঁর সালাত শেষ করা অবধি বসে পড়ি। সালাত শেষ হলে আমি তাঁকে বলি, “আপনি তো আমাদের সালামের জবাব দিতেন?!” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই যা ইচ্ছা করেন, নতুন বিধান প্রদান করেন। আর তিনি এই বিষয়ে নতুন ফায়সালা দিয়েছেন। সেটা হলো: “তোমরা সালাতে কথা বলবে না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/৩৭৭; হুমাইদী: ৯৪; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৫৯৪; নাসাঈ: ৩/১৯; তাবারানী আল কাবীর: ১০১২২; সুনান বাইহাকী: ২/৩৫৬; বাগাবী: ৭২৩; আত তায়ালিসী: ২৪৫; আবূ দাঊদ: ৯২৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৭৩-৭৪; সহীহ আল বুখারী: ১১৯৯; সহীহ মুসলিম: ৫৩৮; সহীহ ইবনু খুযাইমাহ: ৮৫৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫৭)

সহীহ ইবনু হিব্বান (2243)