2241 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ الْكُوفِيُّ - شَيْخٌ لَهُ قَدِيمٌ -، قَالَ: حَدَّثَنِي الْمِسْوَرُ بْنُ يَزِيدَ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الصَّلَاةِ، فَتَعَايَى فِي آيَةٍ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تَرَكْتَ آيَةً، قَالَ: «فَهَلَّا أَذْكَرْتَنِيهَا»، قَالَ: ظَنَنْتُ أَنَّهَا قَدْ نُسِخَتْ، قَالَ: «فَإِنَّهَا لَمْ تُنْسَخْ». [1: 84]
رقم طبعة با وزير = (2238)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: هو مكرر ما قبله.
মিসওয়ার বিন ইয়াযিদ আসাদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতে উপস্থিত ছিলাম, তিনি সালাতে কিরা‘আত পাঠ করছিলেন। তারপর একটি আয়াত পড়তে জটিলতা তৈরি হয়। তারপর এক ব্যক্তি তাঁকে বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওমুক ওমুক আয়াত পাঠ ছেড়ে দিয়েছেন।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “তোমরা আমাকে সেটা স্মরণ করিয়ে দাওনি কেন?” সেই ব্যক্তি বলেন, “আমি ভেবেছি, আয়াতটি রহিত হয়েছে।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “নিশ্চয়ই তা রহিত হয়নি।” [1]







[1] তাবারানী আল কাবীর: ২০/৩৪; ‍সুনান বাইহাকী: ৩/২১১; আবূ দাঊদ: ৯০৭; যাওয়াইদুল মুসনাদ: ৪/৭৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৪২)

সহীহ ইবনু হিব্বান (2241)