2162 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الْبَجَلِيُّ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: سَأَلْتُ الْأَعْمَشَ، عَنْ حَدِيثِ جَابِرِ بْنِ سَمُرَةَ فِي الصُّفُوفِ الْمُقَدَّمَةِ فَحَدَّثَنَا، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا؟ » قَالَ: قُلْنَا: [ص:536] يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَصُفُّونَ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهِمْ؟ قَالَ: «يُتِمُّونَ الصُّفُوفَ الْمُقَدِّمَةَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ». [3: 53]
رقم طبعة با وزير = (2159)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر (2151). تنبيه!! رقم (2151) = (2154) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، عبد الرحمن بن عمرو البجلي، سئل عنه أبو زرعة كما في «الجرح والتعديل» 5/ 267، فقال: شيخ، وذكره المؤلف في «ثقاته» 8/ 380، وأرَّخ وفاته سنة 230 هـ، وقد توبع عليه، ومن فوقه ثقات من رجال الصحيح.
জাবির বিন সামূরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার মাসজিদে প্রবেশ করেন, অতঃপর তিনি বলেন, “তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না, যেভাবে ফেরেস্তাগণ তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়।” সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ফেরেস্তাগণ কীভাবে তাদের প্রভুর নিকটে কাতারবদ্ধ হয়?” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাঁরা প্রথমে প্রথমদিকের কাতারগুলো (আগে) পূর্ণ করেন এবং কাতারের মাঝে পরস্পরের সাথে মিলে দাঁড়ান।”[1]







[1] মুসান্নাফ আব্দুর রাযযাক: ২৪৩২; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৪৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৫৩; সহীহ মুসলিম: ৪৩০; ইবনু মাজাহ: ৯৯২; নাসাঈ: ২/৯২; আবূ আওয়ানা: ২/৩৯। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৬৭)

সহীহ ইবনু হিব্বান (2162)