2161 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ إِمْلَاءً، حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ مَنْصُورٍ، عَنْ طَلْحَةَ الْإِيَامِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، [ص:535] عَنِ الْبَرَاءِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا وَصُدُورَنَا وَيَقُولُ: «لَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الْمُقَدَّمَةِ». [1: 2]
رقم طبعة با وزير = (2158)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (670). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين غير عبد الرحمن بن عوسجة وهو ثقة، أبو الأحوص: هو سلام بن سليم، ومنصور: هو ابن المعتمر، وطلحة الإيامي: هو طلحة بن مصرف.
বারা বিন আযিব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সালাত কাতারবদ্ধ অবস্থায়) আমাদের কাছে আসতেন, আমাদের বক্ষ ও কাঁধ বুলিয়ে (কাতার সোজা করে) দিতেন এবং বলতেন, “তোমাদের কাতারগুলো যেন অসমান না হয়, অন্যথায় তোমাদের অন্তরগুলো মতভেদপ্রবণ হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ আগের কাতারসমূহের (মুসল্লীদের) রহমত করেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন।”[1]







[1] আত তায়ালিসী: ৭৪১; মুসনাদ আহমাদ: ৪/৩০৪; দারেমী: ১/২৮৯; েইবনুল জারূদ: ৩১৬; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৫১; সুনান বাইহাকী: ৩/১০৩; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৩৭৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৭০)

সহীহ ইবনু হিব্বান (2161)