2163 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ بِعَسْقَلَانَ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ». [1: 2]
رقم طبعة با وزير = (2160) [ص:537] قَالَ أَبُو حَاتِمٍ: أُسَامَةُ بْنُ زَيْدٍ هَذَا هُوَ اللَّيْثِيُّ مَوْلًى لَهُمْ مِنْ أَهْلِ الْمَدِينَةِ مُسْتَقِيمُ الْأَمْرِ صَحِيحُ الْكِتَابِ، وَأُسَامَةُ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ مَدَنِيٌّ وَاهٍ وَكَانَا فِي زَمَنٍ وَاحِدٍ إِلَّا أَنَّ اللَّيْثِيَّ أَقْدَمُتحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - انظر (2157). تنبيه!! رقم (2157) = (2160) من «طبعة المؤسسة». الرقم المشار إليه ليس بلفظ: « .. يَصِلُونَ الصُّفُوفَ»، وإنما بلفظ: « .. مَيَامِنِ الصُّفُوفِ». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ রহমত করেন এবং ফেরেস্তাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যারা কাতারগুলো পূরণ করেন।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “উসামা বিন যাইদ, তিনি লাইস কবীলার সাথে সম্পর্কিত এবং তাদের আজাদকৃত দাস ছিলেন। তিনি মদীনার অধিবাসী, তার হাদীস সঠিক ও সহীহ। অপর বিন যাইদ বিন আসলাম একজন মদীনায় বসবাসকারী আরেকজন রাবী, তিনি দুর্বল। তারা দুইজনই একই সময়ের মানুষ। তবে লাইসী বয়সে প্রবীণ।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৫০; হাকিম: ১/২১৪; ইবনু মাজাহ: ১০০৫; আবূ দাঊদ: ৬৭৬; সুনান বাইহাকী: ৩/১০১; বাগাবী, শারহুস সুন্নাহ: ৮১৯; নাসাঈ: ২/৯৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৬৮০)

সহীহ ইবনু হিব্বান (2163)