1881 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مِسْعَرُ بْنُ كِدَامٍ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَفَعَ أَحَدُنَا يَدَهُ يُمْنَةً وَيُسْرَةً، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ، أَوَلَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ، ثُمَّ يُسَلِّمُ عَلَى مَنْ عَنْ يَمِينِهِ، وَمَنْ عَنْ يَسَارِهِ». [1: 24]
رقم طبعة با وزير = (1878)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (916): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله رجال الشيخين غير عبيد الله بن القبطية، فإنه من رجال مسلم، وانظر ما قبله و (1878).
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা ডানে-বামে হাত বাড়িয়ে দিতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কী হলো যে, আমি অবাধ্য ঘোড়ার লেজের ন্যায় তোমাদের হাত উঠানো দেখতে পাচ্ছি! তোমাদের জন্য কি এটাই যথেষ্ট নয় যে, তোমরা উরুর উপর হাত রাখবে তারপর ডান ও বাম পাশে যারা আছে, তাদের সালাম দিবে?”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৩৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৩৫; হুমাইদী: ৮৯৬; মুসনাদ আহমাদ: ৫/৮৬; আবূ দাঊদ: ৯৯৮; নাসাঈ: ৩/৪-৫; তাবারানী আল কাবীর: ১৮৭৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ মুসলিম: ৪৩০; নাসাঈ: ৩/৪; সুনান বাইহাকী: ২/২৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১৬)

সহীহ ইবনু হিব্বান (1881)