1882 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ الْجُمَحِيُّ، قَالَ: حَدَّثَنَا [ص:201] أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذِيَّ، فَنَهَانِي عَنْ ذَلِكَ، وَقَالَ: كُنَّا نَفْعَلُ هَذَا، فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ عَلَى الرُّكَبِ. [1: 99]
رقم طبعة با وزير = (1879)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (813): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
মুস‘আব বিন সা‘দ বিন আবী ওয়াক্কাস বলেন, “একবার আমি আমার বাবার পাশে সালাত আদায় করি। অতঃপর আমি আমার দুই হাতের তালূকে মুষ্টিবদ্ধ করি তারপর তা দুই উরুর মাঝে রাখি। তখন আমার বাবা আমাকে এরকম করতে নিষেধ করেন এবং বলেন, “আমরা এরকম করতাম। অতঃপর এরকম করতে আমাদের নিষেধ করা হয় এবং আমাদেরকে হাঁটুর উপর হাত রাখতে নির্দেশ দেওয়া হয়।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৩৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৩৫; হুমাইদী: ৮৯৬; মুসনাদ আহমাদ: ৫/৮৬; আবূ দাঊদ: ৯৯৮; নাসাঈ: ৩/৪-৫; তাবারানী আল কাবীর: ১৮৭৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ মুসলিম: ৪৩০; নাসাঈ: ৩/৪; সুনান বাইহাকী: ২/২৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮১৩)

সহীহ ইবনু হিব্বান (1882)