1880 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ سَعِيدٍ السَّعْدِيُّ، قَالَا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ مِسْعَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْنَا بِأَيْدِينَا: السَّلَامُ عَلَيْكُمْ يَمِينًا وَشِمَالًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي أَرَى أَيْدِيَكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ، إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَيْهِ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ». [1: 24]
رقم طبعة با وزير = (1877)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (916): م. قال الناشر: وقع ترقيم هذا الحديث في طبعة المؤسسة - خطأ - مكرر ما قبله! تنبيه!! قول الناشر: وقع ترقيم هذا الحديث في «طبعة المؤسسة» - خطأ - مكرر ما قبله! هذا غير صحيح بل إن رقم (1879) موجود والذي يليه (1880) .. مسلسل بدون أخطاء. - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে সালাত আদায় করতাম, তখন ডানে-বামে হাত বাড়িয়ে বলতাম السَّلَامُ عَلَيْكُمْ (আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার কী হলো যে, আমি তোমাদের হাত দেখতে পাচ্ছি, যেন তা অবাধ্য ঘোড়ার লেজের ন্যায়। নিশ্চয়েই তোমাদের জন্য এটাই যথেষ্ট যে, তোমরা উরুর উপর হাত রাখবে তারপর ডানে ও বামে সালাম ফেরাবে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৭৩৩; মুসনাদ্ ইমাম শাফে‘ঈ: ১/৯২; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩১৩৫; হুমাইদী: ৮৯৬; মুসনাদ আহমাদ: ৫/৮৬; আবূ দাঊদ: ৯৯৮; নাসাঈ: ৩/৪-৫; তাবারানী আল কাবীর: ১৮৭৭; বাগাবী, শারহুস ‍সুন্নাহ: ৬৯৯; মুসনাদ আহমাদ: ৫/১০১; সহীহ মুসলিম: ৪৩০; নাসাঈ: ৩/৪; সুনান বাইহাকী: ২/২৮০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯১৬)

সহীহ ইবনু হিব্বান (1880)