1777 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ [ص:77] إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ بْنِ سَمْعَانَ، مَوْلَى الزُّرَقِيِّينَ، قَالَ: دَخَلَ عَلَيْنَا أَبُو هُرَيْرَةَ الْمَسْجِدَ، فَقَالَ: «ثَلَاثٌ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ بِهِنَّ، تَرَكَهُنَّ النَّاسُ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا، وَكَانَ يَقِفُ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيْهَةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ، وَكَانَ يُكَبِّرُ فِي الصَّلَاةِ كُلَّمَا رَكَعَ وَسَجَدَ». [5: 4]
رقم طبعة با وزير = (1774)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1766). تنبيه!! رقم (1766) = (1769) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، سعيد بن سمعان: ثقة، روى له أصحاب السنن، وباقي رجال السند على شرط الشيخين.
যুরাকীদের আজাদকৃত দাস সা‘ঈদ বিন সাম‘আন থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের কাছে মাসজিদে আসেন, অতঃপর তিনি বলেন, “তিনটি জিনিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমল করতেন, কিন্তু লোকজন তা ছেড়ে দিয়েছে। (১) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, তখন তিনি দুই হাত সম্প্রসারিত করতেন, (২) কিরা‘আতের আগে কিছুক্ষন চুপ থাকতেন, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাইতেন এবং (৩) যখনই তিনি রুকূ‘ ও সাজদা করতেন, তখন তাকবীর দিতেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৯; হাকিম: ১/২৩৪; সুনান বাইহাকী: ২/২৭; মুসনাদ আহমাদ: ২/৪৩৪; আবূ দাঊদ: ৭৫৩; নাসাঈ: ২/১২৪; দারেমী: ১/২৮১; তিরমিযী: ২৪০; আত তায়ালিসী: ২৩৭৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৯৫;সহীহ ইবনু খুযাইমাহ: ৪৫৮; তিরমিযী: ২৩৯; সুনান বাইহাকী: ২/২৭। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৩৫)

সহীহ ইবনু হিব্বান (1777)