1776 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيْهَةً قَبْلَ أَنْ يَقْرَأَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي وَأُمِّي، أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، مَا هُوَ؟ قَالَ: «أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ». [5: 12]
رقم طبعة با وزير = (1773)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، جرير: هو ابن عبد الحميد الضَّبِّي.
رقم طبعة با وزير = (1773)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، جرير: هو ابن عبد الحميد الضَّبِّي.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের জন্য তাকবীর দিতেন, কিরা‘আত শুরু করার আগে তিনি কিছুক্ষন চুপ থাকতেন, ফলে আমি তাকে বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার জন্য আমার বাবা ও মা কুরবান হোক। আপনি আমাকে অবহিত করুন, আপনি তাকবীর ও কিরা‘আত পাঠ করার মাঝে চুপ থাকেন কেন?” জবাবে তিনি বলেন, “আমি বলি, اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا باعدت بين المشرق والمغرب اللهم نقني مِنَ الْخَطَايَا كَمَا يُنقى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ. (হে আল্লাহ, আপনি আমার মাঝে ও আমার পাপসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আপনি আমাকে পরিস্কার করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ থেকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দ্বারা)।”[1]
[1] ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২০; মুসনাদ আহমাদ: ২/২৩১; সহীহ মুসলিম: ৫৯৮; আবূ দাঊদ: ৭৮১; ইবনু মাজাহ: ৮০৫; আবূ আওয়ানা: ১/৯৮-৯৯; সহীহ আল বুখারী: ৭৪৪; দারেমী: ১/২৮৩; সুনান বাইহাকী: ২/১৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫০)

সহীহ ইবনু হিব্বান (1776)