1778 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَبَّرَ فِي الصَّلَاةِ سَكَتَ هُنَيْهَةً قَبْلَ أَنْ يَقْرَأَ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بِأَبِي أَنْتَ وَأُمِّي، أَرَأَيْتَ سُكُوتَكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ، مَا تَقُولُ؟ قَالَ: «اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ». [5: 4]
رقم طبعة با وزير = (1775)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر (1772). تنبيه!! رقم (1772) = (1775) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب.

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাকবীর বলতেন, তখন তিনি তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে চুপ থাকতেন। ফলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, “আপনার জন্য আমার বাবা-মা উৎসর্গ হোক। তাকবীর বলা ও কিরা‘আত বলার মাঝে আপনার চুপ থাকা সম্পর্কে আমাকে অবহিত করুন, এসময় আপনি কী বলেন?” জবাবে তিনি বলেন, اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بالماء والثلج والبرد. (হে আল্লাহ, আপনি আমার মাঝে ও আমার পাপসমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন, যেমন দূরত্ব করে দিয়েছেন পূর্ব ও পশ্চিমের মাঝে। হে আল্লাহ, আপনি আমাকে পরিস্কার করুন যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিস্কার করা হয়। হে আল্লাহ, আপনি আমাকে আমার পাপসমূহ থেকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দ্বারা)।”[1]
[1] ইবনুল জারূদ, আল মুনতাকা: ৩২০; মুসনাদ আহমাদ: ২/২৩১; সহীহ মুসলিম: ৫৯৮; আবূ দাঊদ: ৭৮১; ইবনু মাজাহ: ৮০৫; আবূ আওয়ানা: ১/৯৮-৯৯; সহীহ আল বুখারী: ৭৪৪; দারেমী: ১/২৮৩; সুনান বাইহাকী: ২/১৯৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫৭৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৭৫০)

সহীহ ইবনু হিব্বান (1778)