1270 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ - وَهُوَ بِالنَّقِيعِ - غَيْرِ مُخَمَّرٍ، فَقَالَ: «أَلَا خَمَّرْتَهُ وَلَوْ تَعْرِضُ عَلَيْهِ عُودًا». قَالَ أَبُو حُمَيْدٍ: «إِنَّمَا كُنَّا نُؤْمَرُ بِالْأَسْقِيَةِ أَنْ تُوكَأَ لَيْلًا وَبِالْأَبْوَابِ أَنْ تُغْلَقَ لَيْلًا» [1: 83]
رقم طبعة با وزير = (1267)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «الإرواء» (1/ 11 39): ق، ليس عند (خ): قال أبو حميد ... إلخ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم سوى يوسف بن سعيد، فإنه من رجال النسائي، وهو ثقة حافظ، وقد صرح ابن جريج وأبو الزبير بالتحديث عند مسلم وأحمد فانتفت شبهة تدليسهما.
আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে দুধ নিয়ে আসলাম, যা ঢাকা ছিল না।–এসময় তিনি নাকী‘ নামক জায়গায় ছিলেন- তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তুমি এটা ঢেকে রাখনি কেন, যদিও একটি কাষ্ঠখন্ড দিয়ে আড়াআড়ি করে হলেও?” আবূ হুমাইদ আস সা‘ঈদী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমাদেরকে আদেশ করা হতো পানপাত্রগুলোর মুখ রাতে বন্ধ করে রাখতে এবং রাতে দরজাসমূহ লাগিয়ে দিতে।”[1]







[1] সহীহ মুসলিম: ২০১০; দারেমী: ২/১২২; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৯; মুসনাদ আহমাদ: ৫/৪২৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/২২৯; সহীহ আল বুখারী: ৫৬০৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৬৩; আবূ দাঊদ: ৩৭৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (ইরওয়াউল গালীল: ১/৩৯/১১)

সহীহ ইবনু হিব্বান (1270)