1269 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْجُنَيْدِ، قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ - أَوْ يَغْتَسِلُ - مِنْ فَضْلِهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ». [4: 50]
رقم طبعة با وزير = (1266)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (61). تحقيق الشيخ شعيب الأرناؤوط: تقدم الحديث في (1241) و (1242)، فانظر تخريجه هناك.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক স্ত্রী একটি (কাঠের তৈরি) পাত্রে নাপাকীর গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অবশিষ্ট দিয়ে ওযূ করতে আসেন, তখন তিনি তাঁকে বলেন (যে এই পানি নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি), জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই পানিকে কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/২৩৫; নাসাঈ: ১/১২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯; হাকিম: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৬; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৯; সুনান বাইহাকী: ১/২৬৭; ইবনু মাজাহ: ৩৭১; দারেমী: ১/১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)

সহীহ ইবনু হিব্বান (1269)