1077 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبُ بْنُ خَالِدٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ: شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ، «سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَأَكْفَأَ عَلَى يَدِهِ، فَغَسَلَ يَدَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ ثَلَاثَ مَرَّاتٍ، مِنْ ثَلَاثِ حَفَنَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ ذِرَاعَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ وَأَدْبَرَ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ فَغَسَلَ [ص:359] رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ. [5: 12]
رقم طبعة با وزير = (1074)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (107): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، العباس بن الوليد: هو ابن نصر النرسي، وعمرو ابن يحيى: هو الأنصاري المازني المدني، وعبد الله بن زيد هو ابن عاصم المازني، لا عبد الله بن زيد بن عبد ربه الذي أري النداء.
আমর বিন আবু হাসান আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওযূ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি এক পাত্র পানি আনতে বললেন। অতঃপর তিনি পানি তার হাতের ‍উপর ঢাললেন এবং তিনবার হাত ধৌত করলেন। তারপর আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর তিন অঞ্জলি পানি নিয়ে তিনবার কুলি করেন এবং নাকে পানি দেন। তারপর তিনি আবার পাত্রে হাত প্রবেশ করান অতঃপর দুই হাত কনুই পর্যন্ত ধৌত করেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর তিনি মাথা মাসেহ করেন; হাত সামনে থেকে পশ্চাতে এবং পশ্চাত থেকে সামনে নিয়ে আসেন। তারপর তিনি আবার হাত পাত্রে প্রবেশ করান অতঃপর টাখনু পর্যন্ত দুই পা ধৌত করেন।”[1]







[1] সহীহ বুখারী: ১৮৬; সহীহ মুসলিম: ২৩৫; সুনান বাইহাকী: ১/৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮; তিরমিযী: ৪৭; নাসাঈ: ১/৭২; দারাকুতনী: ১/৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬: মুসনাদ আহমাদ: ৪/৩৯; আবূ দাঊদ: ১১৯; দারেমী: ১/১৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৪; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)

সহীহ ইবনু হিব্বান (1077)