1078 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ مُصْعَبٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ، ابْنِ عَجْلَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَرَفَ غَرْفَةً [فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ غَرَفَ غَرْفَةً] فَغَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ يَدَهُ الْيُسْرَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَمَسَحَ بِرَأْسِهِ وَبَاطِنِ أُذُنَيْهِ وَظَاهِرِهِمَا، وَأَدْخَلَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُمْنَى، ثُمَّ غَرَفَ غَرْفَةً فَغَسَلَ رِجْلَهُ الْيُسْرَى». [5: 12]
رقم طبعة با وزير = (1075)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن، ابن إدريس: هو عبد الله بن إدريس الأودي، روى له الستة، وابن عجلان: هو محمد روى له البخاري مقروناً ومسلم متابعة، وهو صدوق.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি। অতঃপর তিনি এক অঞ্জলি পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান হাত ধৌত করলেন, তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং বাম হাত ধৌত করলেন। তারপর আরেক অঞ্জলি পানি নিলেন এবং মাথা ও কানের ভিতর-বাহির মাসেহ করেন ও দুই অঙ্গুলি কানের ভিতর প্রবেশ করান। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন এবং ডান পা ধৌত করলেন। তারপর তিনি আরেক অঞ্জলি পানি নিলেন অতঃপর বাম পা ধৌত করলেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৪৮; নাসাঈ: ১/৭৪; তিরমিযী: ৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)

সহীহ ইবনু হিব্বান (1078)