1076 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّةً مَرَّةً، وَجَمَعَ بَيْنَ الْمَضْمَضَةِ وَالِاسْتِنْشَاقِ ». [4: 1]
رقم طبعة با وزير = (1073)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূর অঙ্গগুলো একবার একবার করে ধৌত করতেন এবং একসাথে কুলি করতেন ও নাকে পানি দিতেন।”[1]







[1] দারেমী: ১/১৭৭; হাকিম: ১/১৫০; সুনান বাইহাকী: ১/৫০; মুসনাদ ইমাম শাফি‘ঈ: ১/২৯; নাসাঈ: ১/৭৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭১; মুসনাদ আহমাদ: ১/২৬৮; সহীহ বুখারী: ১৪০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৭৩।)

সহীহ ইবনু হিব্বান (1076)