2709 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، حَدَّثَنِي أَبِي قَالَ: أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: فَخَرَجْنَا لَا نَنْوِي إِلَّا الْحَجَّ حَتَّى أَتَيْنَا الْكَعْبَةَ، فَاسْتَلَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَجَرَ الْأَسْوَدَ ثُمَّ رَمَلَ ثَلَاثًا وَمَشَى أَرْبَعًا
আমরা জাবির ইবনু আবদুল্লাহ্ (রাদিয়াল্লাহু আনহু)-এর কাছে আসলাম এবং তাঁকে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাজ্জ (হজ্জ) সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন: আমরা বের হলাম, হাজ্জ ছাড়া অন্য কোনো নিয়্যাত (ইচ্ছা) আমাদের ছিল না। অবশেষে আমরা কা‘বার কাছে পৌঁছলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ স্পর্শ করলেন। এরপর তিনি তিনবার রমল (দ্রুত পদচারণা) করলেন এবং চারবার স্বাভাবিকভাবে হাঁটলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2709)