2708 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ قَالَ: سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ: فِيمَ الرَّمَلَانُ الْآنَ وَالْكَشْفُ عَنِ الْمَنَاكِبِ وَقَدْ أَطَّأَ اللَّهُ الْإِسْلَامَ، وَنَفَى الْكُفْرَ وَأَهْلَهُ، وَمَعَ ذَلِكَ لَا نَتْرُكُ شَيْئًا كُنَّا نَصْنَعُهُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ




[تحقيق] 2708 - قال الألباني: إسناده صحيح
তাঁর পিতা (আসলাম) বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু)-কে বলতে শুনেছি: এখন 'রামল' (দ্রুত পদচারণা) এবং কাঁধ উন্মুক্ত রাখার কী প্রয়োজন, অথচ আল্লাহ্‌ ইসলামকে সুদৃঢ় করেছেন এবং কুফর ও তার অনুসারীদের দূর করেছেন? এতদসত্ত্বেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আমরা যা করতাম, তার কিছুই আমরা ছাড়ব না।

সহীহ ইবনু খুযাইমাহ (2708)