2710 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، وَعِيسَى بْنُ إِبْرَاهِيمَ قَالَ يُونُسُ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ، وَقَالَ عِيسَى: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ يَقْدَمُ مَكَّةَ يَسْتَلِمُ الرُّكْنَ الْأَسْوَدَ أَوَّلُ مَا يَطُوفُ حِينَ يَقْدَمُ يَخِبُّ ثَلَاثَ أَطْوَافٍ مِنَ السَّبْعِ
তাঁর পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে দেখেছি, যখন তিনি মক্কা মুকাররামায় আগমন করতেন, তখন সর্বপ্রথম তাওয়াফ শুরু করার সময় হাজারে আসওয়াদ (কালো কোণ)-এ ইস্তিলাম করতেন (স্পর্শ করতেন)। আর তিনি সাতটি চক্করের মধ্যে প্রথম তিন চক্করে রমল (দ্রুত গতিতে হাঁটা) করতেন।

সহীহ ইবনু খুযাইমাহ (2710)